• ঢাকা
  • মঙ্গলবার, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়ায় নেশার টাকার জন্য মা-বাবাকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ, ছেলে গ্রেপ্তার


Ajker Bogura ; প্রকাশিত: রবিবার, ২৩ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৩:৩৯ পিএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বগুড়ার ধুনট উপজেলায় নেশার টাকা না পেয়ে মা-বাবাকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগে ফিরোজ আলম (২৭) নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। পরে শনিবার (২২ আগস্ট) দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আটক ফিরোজ আলম উপজেলার গোপালনগর ইউনিয়নের চকমেহেদী গ্রামের বারু সেখের ছেলে। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় স্থানীয় লোকজন তাঁকে আটক করে ধুনট থানায় সোপর্দ করেন।.

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফিরোজ আলম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত বলে অভিযোগ রয়েছে। নেশার টাকা জোগাড় করতে তিনি প্রায়ই মা-বাবার কাছে টাকা দাবি করতেন। টাকা না দিলে তাঁদের সঙ্গে দুর্ব্যবহার ও ঝগড়ায় জড়িয়ে পড়তেন বলেও স্থানীয়দের অভিযোগ।.

শুক্রবার সন্ধ্যায় নেশার জন্য টাকা দাবি করে না পেয়ে ফিরোজ তাঁর মা-বাবার ওপর হামলা চালান বলে অভিযোগ ওঠে। একপর্যায়ে তাঁদের কুপিয়ে হত্যার চেষ্টা করেন তিনি। এ সময় তাঁদের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে ফিরোজকে আটক করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে থানায় নিয়ে যায়।.

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, মাদক শুধু একজন মানুষের জীবনই ধ্বংস করে না, একটি পরিবারকেও ভেঙে দিতে পারে। মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি তরুণদের মাদক থেকে দূরে রাখতে পরিবার ও সমাজকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।.

পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আদালতের মাধ্যমে অভিযুক্তকে কারাগারে পাঠানো হয়েছে।.

.

Ajker Bogura / ডি আর/ এসএ

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ