বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে ৮৭টি ভোটকেন্দ্রের ফলাফল যোগফল বিবেচনায় বিপুল ব্যবধানে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী রেজাউল করিম বাদশা। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে মোট ৭২,৫৪৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।.
.
অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত প্রার্থী আবিদুর রহমান সোহেল দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ৩০,৪৪৩ ভোট। ফলে দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ৪২,১০১।.
.
নির্বাচনের দিন সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটার উপস্থিতি তুলনামূলক কম ছিল বলে জানা গেছে। তবে দিন গড়ানোর সঙ্গে সঙ্গে কিছু কেন্দ্রে ভোটার উপস্থিতি কিছুটা বাড়লেও সামগ্রিকভাবে ভোটার উপস্থিতি সন্তোষজনক ছিল না বলে স্থানীয় সূত্রে জানা যায়।.
.
নির্বাচন চলাকালে কিছু কেন্দ্র থেকে অনিয়ম, এজেন্ট বের করে দেওয়া এবং জাল ভোটের অভিযোগ উঠলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।.
.
এই জয়ের মাধ্যমে বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এলাকায় তার রাজনৈতিক অবস্থান আরও সুদৃঢ় করলেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অন্যদিকে জামায়াত প্রার্থীও উল্লেখযোগ্য সংখ্যক ভোট পেয়ে শক্ত প্রতিদ্বন্দ্বিতার পরিচয় দিয়েছেন।.
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: