• ঢাকা
  • মঙ্গলবার, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ; ২৩ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়ায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সোহাগ গিট্টু গ্রেফতার


Ajker Bogura ; প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ০২:৩০ পিএম
ছবি : নিজস্ব প্রতিনিধি
ছবি : নিজস্ব প্রতিনিধি

বগুড়ায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সোহাগ গিট্টু র‌্যাবের হাতে গ্রেফতার.

বগুড়ায় অস্ত্র মামলায় ৭ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ সাজ্জাদ হোসেন সোহাগ গিট্টুকে (৩৪) গ্রেফতার করেছে র‌্যাব-১২ বগুড়া ক্যাম্প।.

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, জিআর নং-১৬১/১৪, এসটি-২৬২/১৪ (সদর), প্রসেস নং-১৬৮/২৬ মামলায় ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(চ) ধারায় সাজাপ্রাপ্ত সোহাগ গিট্টু গ্রেফতার এড়াতে বগুড়া মহানগরের শিববাটি এলাকায় অবস্থান করছিলেন।.

এরপর মঙ্গলবার (২৩ জুন) বগুড়া মহানগরের শিববাটি ভান্ডারি মেঘা সিটি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তিনি শিববাটি কিশোরীলাল রায়লেন এলাকার মোঃ জালাল শেকের ছেলে।.

র‌্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আদালতের রায়ে ৭ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছিল। পরে তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।.

.

Ajker Bogura / ডি আর/ এসএ

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ