• ঢাকা
  • সোমবার, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ; ২৭ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

নারায়ণগঞ্জের ব্যবসায়ী মানিক বগুড়ায় ৯৭ বোতল ফেয়ারডিলসহ গ্রেফতার


Ajker Bogura ; প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৬:২১ পিএম
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বগুড়ায় মাদকবিরোধী অভিযানে নারায়ণগঞ্জ জেলার এক ব্যবসায়ীকে ৯৭ বোতল অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ফেয়ারডিলসহ গ্রেফতার করেছে র‌্যাব-১২।.

সোমবার (২৭ এপ্রিল) রাত আনুমানিক ১টার দিকে বগুড়া সদর উপজেলার ঠেংগামারা এলাকায় টিএমএসএস মেডিকেল কলেজের সামনে রংপুর-টু-বগুড়া মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।.

র‌্যাব-১২ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, রানীরবন্দর, দিনাজপুর থেকে নারায়ণগঞ্জগামী একটি যাত্রীবাহী বাসে এক ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য বহন করছে। এমন তথ্যের ভিত্তিতে সিপিএসসি বগুড়া, র‌্যাব-১২ এর একটি চৌকস আভিযানিক দল সেখানে মাদকবিরোধী অভিযান চালায়।.

অভিযানে মোঃ মানিক (৪২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি নারায়ণগঞ্জ সদর উপজেলার লামাপাড়া পূর্ব গ্রামের কফিল উদ্দিনের ছেলে।.

এসময় তার কাছ থেকে ৯৭ বোতল ফেয়ারডিল, মাদক ব্যবসায় ব্যবহৃত একটি বাটন মোবাইল ফোন এবং দুটি সিম কার্ড জব্দ করা হয়।.

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে মাদক ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। পরে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।. .

Ajker Bogura / তারিন মোস্তারি

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ