• ঢাকা
  • মঙ্গলবার, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ; ১০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

প্রতিশ্রুতি রাখলেন তারেক রহমান, হাতে তুলে দিলেন ফ্যামিলি কার্ড


Ajker Bogura ; প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১:৪২ এএম
ছবি : প্রতিবেদক

 .

অবশেষে নিজের প্রতিশ্রুতি বাস্তবায়ন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিজ নির্বাচনী এলাকা ঢাকা–১৭ এ ফ্যামিলি কার্ড প্রদানের অঙ্গীকার পূরণ করে নারীদের হাতে তুলে দিলেন এই কার্ড।.

মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর মহাখালীর টিএন্ডটি মাঠে কড়াইল এলাকার নারীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করেন তিনি। এ সময় উপস্থিত নারীরা এ উদ্যোগকে স্বাগত জানান এবং সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।.

জানা যায়, দীর্ঘ ১৭ বছর লন্ডনে নির্বাসনে থাকা অবস্থায় বিএনপির চেয়ারম্যান হিসেবে নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন তারেক রহমান। ক্ষমতায় এসে তিনি সেই অঙ্গীকার বাস্তবায়ন করলেন।.

নারীর ক্ষমতায়নের মাধ্যমে পরিবারের জীবনমান উন্নয়নের লক্ষ্যে সরকারের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির পাইলটিং কার্যক্রম শুরু হয়েছে। প্রথম ধাপে কড়াইলের পাশাপাশি সাততলা, ভাষানটেকসহ মিরপুরের আরও কয়েকটি এলাকার নারীরা এই কার্ড পাচ্ছেন।.

ফ্যামিলি কার্ডকে ঘিরে কড়াইল এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। নিম্ন আয়ের নারীরা জানান, কার্ড পাওয়ার জন্য তারা নাম, মোবাইল নম্বর, জাতীয় পরিচয়পত্র এবং পরিবারের সদস্যসংখ্যাসহ বিভিন্ন তথ্য জমা দিয়েছেন।.

উল্লেখ্য, পাইলট কর্মসূচির প্রথম পর্যায়ে দেশের ১৩টি জেলার ১৩টি সিটি করপোরেশন ও ইউনিয়নের ১৫টি ওয়ার্ডে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এ পর্যায়ে সারাদেশে মোট ৬৭ হাজার ৮৫৪টি নারী প্রধান পরিবারের তথ্য সংগ্রহ করা হয়েছে। যাচাই-বাছাই শেষে হতদরিদ্র, দরিদ্র ও নিম্ন-মধ্যবিত্ত শ্রেণির ৩৭ হাজার ৫৬৭টি নারী প্রধান পরিবারকে ভাতা প্রদানের জন্য চূড়ান্ত করা হয়েছে।. .

Ajker Bogura / সামসিল আরিফিন

জাতীয় বিভাগের জনপ্রিয় সংবাদ