গাজীপুরের উপজেলার উত্তর লস্করচালা গ্রামে হৃদয়বিদারক এক মানবিক সংকটের চিত্র দেখা গেছে। স্বামী মারা যাওয়ার মাত্র ১৯ দিনের মাথায় শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে দুই সন্তানকে নিয়ে স্বামীর কবরের পাশেই আশ্রয় নিয়েছেন সোনিয়া বেগম।.
স্থানীয় সূত্রে জানা গেছে, বসবাসের কোনো জায়গা না পেয়ে বাধ্য হয়ে বাঁশঝাড়ের নিচে নির্জন, জঙ্গলের মতো পরিবেশেই দিন কাটাচ্ছেন তিনি। মাথার ওপর নেই কোনো ছাউনি, নেই নিরাপদ আশ্রয়—অন্ধকার রাতে একটি মোমবাতির ক্ষীণ আলোই তাদের একমাত্র সঙ্গী।.
প্রতিদিন অনিশ্চয়তা আর ভয় নিয়ে কাটছে মা ও দুই সন্তানের জীবন। খাবার, নিরাপত্তা ও ভবিষ্যৎ—সবকিছু নিয়েই চরম অনিশ্চয়তায় রয়েছেন তারা। এলাকাবাসীর কেউ কেউ সহানুভূতি দেখালেও এখনো পর্যন্ত স্থায়ী কোনো সহায়তা পাননি এই অসহায় পরিবারটি।.
স্থানীয় প্রশাসন ও সমাজের বিত্তবানদের প্রতি দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন সচেতন মহল। মানবিক সহায়তা ও পুনর্বাসনের ব্যবস্থা না হলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন অনেকে।.
.
সূত্র: কালবেলা. .
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: