• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ; ০৭ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়ায় বসছে দক্ষিণ এশিয়ার বড় মিউজিক আসর


Ajker Bogura ; প্রকাশিত: মঙ্গলবার, ০৭ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৪:২৪ এএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত


বগুড়ায় প্রথমবার বসছে টিএমএসএস চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড, তারকায় ভরপুর জমকালো আয়োজন আজ.

বগুড়ার মমইন হোটেলে আজ (৭ এপ্রিল) অনুষ্ঠিত হতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ সংগীত আয়োজন ২০তম টিএমএসএস চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড। উত্তরবঙ্গে এই আয়োজন এবারই প্রথম, যা বগুড়াবাসীর জন্য এক নতুন ইতিহাসের সূচনা করতে যাচ্ছে।
ইতোমধ্যে দেশের শীর্ষস্থানীয় সংগীতশিল্পীদের অধিকাংশই বগুড়ায় পৌঁছেছেন। এক মঞ্চে প্রথম সারির এত সংখ্যক শিল্পীর উপস্থিতিতে এটিই হতে যাচ্ছে বগুড়ার প্রথম বড় কোনো মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠান।
অনুষ্ঠানকে ঘিরে প্রস্তুতিও শেষ পর্যায়ে। বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ-সহ সংশ্লিষ্টরা অনুষ্ঠানস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন।
এদিকে বগুড়া জেলা প্রশাসন নিরাপত্তা ও সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছে।
সবকিছু মিলিয়ে, আগামীকাল বগুড়ার মানুষ উপভোগ করতে যাচ্ছে এক ব্যতিক্রমী, বর্ণিল ও তারকাখচিত সংগীত উৎসব। . .

Ajker Bogura / ডি আর/ এসএ

বিনোদন বিভাগের জনপ্রিয় সংবাদ