• ঢাকা
  • সোমবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ; ১৮ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

কাহালু সরকারি কলেজে প্রিন্সিপালকে মারধর ও গাড়ি ভাঙচুরের অভিযোগ


Ajker Bogura ; প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২:২৬ পিএম
ছবি : নিজস্ব প্রতিনিধি
ছবি : নিজস্ব প্রতিনিধি

কাহালু সরকারি কলেজে প্রিন্সিপালকে মারধর ও গাড়ি ভাঙচুরের অভিযোগ। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, কাহালু সরকারি কলেজের প্রিন্সিপালকে মারধর করে আহত করা হয় এবং তার ব্যবহৃত গাড়িতে ভাঙচুর চালানো হয়। এ ঘটনায় ছাত্রদলের কর্মীদের জড়িত থাকার অভিযোগ উঠেছে। হামলার ঘটনায় জড়িতরা কেউ কলেজের শিক্ষার্থী নয় বলে জানা যায়। স্থানীয়দের দাবি,তারা নিজেদের ছাত্রদলের কর্মী হিসেবে পরিচয় দিয়ে থাকেন। জানা যায়, কলেজের অধ্যক্ষ দীর্ঘদিন ধরেই ক্লাস চলাকালীন সময়ে বহিরাগতদের কলেজ ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়ে আসছিলেন। এছাড়া আজ অনুষ্ঠিত বিদায় অনুষ্ঠানেও তাদের দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে ক্ষোভ তৈরি হয় বলে অনেকের দাবি।এসব বিষয়কে কেন্দ্র করেই এই হামলার ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ঘটনার সঠিক কারণ এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।.

কাহালু প্রতিনিধি : মোহাম্মদ মুরাদ . .

Ajker Bogura / ডি আর/ এসএ

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ