• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ; ৩০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

দেশসেরা বিদ্যাপীঠে প্রকাশ্যে অসামাজিক কর্মকাণ্ড, প্রশ্নে আজিজুল হক কলেজ প্রশাসন


Ajker Bogura ; প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৭:৫২ পিএম
ছবি : সংগৃহীত
ছবি: কোলাজ

বগুড়ার ঐতিহ্যবাহী সরকারি আজিজুল হক কলেজ-এর বোটানিক্যাল গার্ডেন সংলগ্ন বিস্তীর্ণ সবুজ মাঠ, যা স্থানীয় ও শিক্ষার্থীদের কাছে “সাভানা পার্ক” নামে পরিচিত, একসময় ছিল পড়াশোনা, মানসিক প্রশান্তি ও নির্মল পরিবেশে কিছুটা সময় কাটানোর একটি শান্ত নিরিবিলি স্থান; কিন্তু সাম্প্রতিক সময়ে সেই মাঠ ও সংলগ্ন পুকুরপাড়কে কেন্দ্র করে প্রকাশ্যে অশালীন আচরণ, অনৈতিক মেলামেশা এবং মাদকসেবনের অভিযোগে গভীর উদ্বেগ তৈরি হয়েছে শিক্ষার্থী, শিক্ষক ও সচেতন মহলে। অভিযোগ রয়েছে, বিকেল গড়াতেই কিছু অসচেতন তরুণ-তরুণীর বেপরোয়া আচরণে শিক্ষাঙ্গনের পরিবেশ নষ্ট হচ্ছে, আর সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে মাঠের পাশের নির্জন অংশে গড়ে উঠছে মাদকসেবনের আসর, যা শুধু কলেজের সুনামই ক্ষুণ্ন করছে না, বরং অন্যান্য শিক্ষার্থীদের জন্যও অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করছে। অনেকের দাবি, প্রশাসনের চোখের সামনেই এসব কর্মকাণ্ড চললেও দৃশ্যমান কোনো কঠোর পদক্ষেপ না থাকায় অসামাজিক তৎপরতায় জড়িতরা আরও বেপরোয়া হয়ে উঠছে। শিক্ষাঙ্গন কখনোই ব্যক্তিগত অসামাজিকতার নিরাপদ আশ্রয়স্থল হতে পারে না—বাংলাদেশ দণ্ডবিধি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং শিক্ষা প্রতিষ্ঠানের শৃঙ্খলা নীতিমালার আলোকে প্রকাশ্যে অশ্লীল আচরণ ও মাদকসেবনের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে। তাই সচেতন মহলের দাবি, কলেজ প্রশাসন, স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী এবং ছাত্রসমাজকে একযোগে এগিয়ে এসে “সাভানা পার্ক” এলাকায় নিয়মিত নজরদারি, সিসিটিভি স্থাপন, ভ্রাম্যমাণ তদারকি এবং অপরাধীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিশ্চিত করতে হবে, যাতে দেশের অন্যতম শ্রেষ্ঠ এই শিক্ষাপ্রতিষ্ঠানের মর্যাদা রক্ষা পায় এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য শিক্ষাঙ্গনের সুস্থ পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব হয়।.

.

Ajker Bogura / ডি আর/ এস এ

শিক্ষা বিভাগের জনপ্রিয় সংবাদ