• ঢাকা
  • শুক্রবার, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ; ০৭ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল


Ajker Bogura ; প্রকাশিত: শনিবার, ০১ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৪:১৯ পিএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল.

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান জনাব তারেক রহমানকে নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা গাজী সালাউদ্দীন তানভীর এবং নাসির উদ্দিন পাটোয়ারির সামাজিক যোগাযোগমাধ্যমে করা বক্তব্যের প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল।.

শনিবার (১ আগস্ট ২০২৬) বগুড়া জেলা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং পরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।.

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তারেক রহমানকে নিয়ে করা মন্তব্য রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত ও নিন্দনীয়। তারা এ ধরনের বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানান এবং ভবিষ্যতে এমন ঘটনা পুনরাবৃত্তি না করার দাবি জানান।.

কর্মসূচিতে জেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।.

.

Ajker Bogura / ডি আর/ এসএ

রাজনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ