• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ; ০৩ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

গোবিন্দগঞ্জে ৯৯০ পিস বুপ্রেনরফিন এম্পল ইনজেকশন সহ নারী মাদক কারবারি আটক


Ajker Bogura ; প্রকাশিত: মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৫:২৩ পিএম
গোবিন্দগঞ্জে ৯৯০ পিস বুপ্রেনরফিন এম্পল ইনজেকশন সহ নারী মাদক কারবারি আটক
ছবি: সংগৃহীত

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৯৯০ পিস বুপ্রেনরফিন (এম্পল) ইনজেকশনসহ এক নারীকে আটক করেছে পুলিশ।.

মঙ্গলবার (৩ মার্চ ২০২৬) সকাল সাড়ে ১১টার দিকে কামারদহ ইউনিয়নের চাপড়ীগঞ্জ পেপার মিলসের পূর্ব পাশে রংপুর-ঢাকা মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হয়। এ সময় গোবিন্দগঞ্জ থেকে বগুড়াগামী “মা বাবার দোয়া” নামের একটি সিএনজি (রেজি: বগুড়া-থ-৬০৭১) থামানো হয়।.

পুলিশ সূত্রে জানা গেছে, গোবিন্দগঞ্জ থানা পুলিশ-এর এসআই আকতারুজ্জামান ও এএসআই সোহেল রানা সঙ্গীয় ফোর্সসহ নিয়মিত চেকিং ডিউটিতে ছিলেন। সিএনজিতে তল্লাশি চালিয়ে এক নারী যাত্রীর কাছে থাকা ব্যাগ থেকে ৯৯০ পিস বুপ্রেনরফিন এম্পল ইনজেকশন উদ্ধার করা হয়।.

পরে তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।.

পুলিশ কর্মকর্তারা জানান, সীমান্তবর্তী ও মহাসড়ক এলাকায় মাদক পাচার রোধে তাদের তৎপরতা আরও জোরদার করা হয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।.

.

Ajker Bogura / তাহমিদ জাওয়াদ

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ