• ঢাকা
  • সোমবার, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ; ১৬ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

একদিনে ৭০ হাফেজ: নানুপুরে ব্যতিক্রমী আয়োজন


Ajker Bogura ; প্রকাশিত: রবিবার, ১৫ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৮:২৩ পিএম
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া ওবায়দিয়া নানুপুর মাদ্রাসা-এর ভি.আই.পি হিফজ বিভাগের উদ্যোগে কোরআনের হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সম্মাননা ও পাগড়ি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এবারের আয়োজনে মোট ৭০ জন শিক্ষার্থী পবিত্র কোরআনের ৩০ পারা হিফজ সম্পন্ন করে আনুষ্ঠানিক স্বীকৃতি লাভ করেন।.

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের পরিচালক আল্লামা শাহ সালাহ উদ্দীন নানুপুরী।.

অনুষ্ঠানে নাজেরা থেকে হিফজ শেষ করা শিক্ষার্থীদের সবক প্রদান করা হয়। পাশাপাশি ধারাবাহিক বৈঠকে ৩০ পারা কোরআন তিলাওয়াত (সবীনা) অনুষ্ঠিত হয় এবং অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়।.

সভাপতির বক্তব্যে আল্লামা শাহ সালাহ উদ্দীন নানুপুরী বলেন, এই কার্যক্রম কোনো বাণিজ্যিক উদ্যোগ নয়; বরং এটি দ্বীনি খেদমতের অংশ। তার ভাষ্য অনুযায়ী, প্রতিষ্ঠানের লক্ষ্য আর্থিক লাভ নয়—যোগ্য হাফেজ ও পরবর্তীতে আলেম তৈরি করে সমাজে দ্বীনি নেতৃত্ব গড়ে তোলা। তিনি আরও জানান, হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের উচ্চতর দ্বীনি শিক্ষায় এগিয়ে নিতে পরিকল্পিত পাঠক্রম পরিচালিত হচ্ছে।.

তিনি কোরআনের হাফেজদের পিতা-মাতার মর্যাদার প্রসঙ্গ তুলে ধরে বলেন, আল্লাহ তায়ালা তাদের এমন সম্মান দান করবেন যার জ্যোতি দুনিয়ার যেকোনো আলোর চেয়েও উজ্জ্বল হবে। অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, সন্তানকে হাফেজ হিসেবে গড়ে তোলা দুনিয়া ও আখিরাত—উভয় জীবনের জন্যই বড় সৌভাগ্যের বিষয়।.

অনুষ্ঠানে আরও জানানো হয়, আগামী রমজানের ঈদের পর শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে নতুন ও আধুনিক সুবিধাসম্পন্ন ভি.আই.পি মুতাফাররেকা বিভাগ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।.

শেষপর্যন্ত মাদ্রাসার সার্বিক অগ্রগতি এবং দেশ-বিদেশের মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালিত হয়। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে ধর্মীয় আবহে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।. .

Ajker Bogura / Arifin

শিক্ষা বিভাগের জনপ্রিয় সংবাদ