• ঢাকা
  • সোমবার, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ; ০৪ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়ার দুপচাঁচিয়ায় রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে


Ajker Bogura ; প্রকাশিত: সোমবার, ০৪ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৮:৪০ পিএম
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের খিহালী চকপাড়া গ্রামের একটি গুরুত্বপূর্ণ রাস্তা দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। বিশেষ করে বর্ষাকালে এই দুর্ভোগ আরও ভয়াবহ আকার ধারণ করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইউসুফের দোকান থেকে মোহাম্মদ আলীর বাড়ি পর্যন্ত সংযোগকারী এই সড়কটি এলাকার দৈনন্দিন চলাচল, ধান পরিবহন, অটোরিকশা ও টমটম চলাচলসহ কৃষিপণ্য পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু প্রায় সাত বছর আগে নির্মিত ইটের সলিং বর্তমানে ভেঙে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে, যার ফলে রাস্তাটি এখন প্রায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
স্থানীয় বাসিন্দা সিদ্দিক জানান, রাস্তায় ইট উঠে যাওয়ায় চলাচল অত্যন্ত কষ্টকর হয়ে পড়েছে। সাধারণ মানুষের পাশাপাশি যানবাহন চলাচলেও ভোগান্তি সৃষ্টি হচ্ছে। সামান্য বৃষ্টিতেই রাস্তায় পানি জমে জলাবদ্ধতা তৈরি হয়, যা পরিস্থিতিকে আরও খারাপ করে তোলে।
এ বিষয়ে গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন মল্লিক জানান, খিহালী চকপাড়ার এই সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রুট। দীর্ঘদিন ধরে কোনো সংস্কার না হওয়ায় রাস্তাটির অবস্থা বেহাল হয়ে পড়েছে। চলতি অর্থবছরে ইউনিয়ন পরিষদের রাজস্ব তহবিল থেকে সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।
স্থানীয়রা দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন, যাতে সাধারণ মানুষের ভোগান্তি লাঘব হয় এবং স্বাভাবিক চলাচল নিশ্চিত করা যায়।.

.

Ajker Bogura / টি এম

জাতীয় বিভাগের জনপ্রিয় সংবাদ