• ঢাকা
  • শনিবার, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ; ২৮ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

নন্দীগ্রামে দিগন্ত শিক্ষা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত


Ajker Bogura ; প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৭:১৪ পিএম
ছবি : নিজস্ব প্রতিনিধি
ছবি : নিজস্ব প্রতিনিধি

 .

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে মরহুম আলহাজ্ব খয়রাত আলী আকন্দের স্মরণে দিগন্ত শিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে ২০২৫ সালের ফলাফল প্রকাশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ মার্চ) সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়াম হলরুমে এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষকতায় ছিলেন দিগন্ত ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, এমএসসি ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট (ইউনিভার্সিটি অব পোর্টমাউথ, ইংল্যান্ড) ডিগ্রিধারী এবং নন্দীগ্রাম উপজেলার ১নং বুড়ইল ইউনিয়নের বিলপলি গ্রামের মরহুম খয়রাত আলী আকন্দের ছোট ছেলে ইঞ্জিনিয়ার ইফতেখার ঈশান। অনুষ্ঠানে সাধারণ গ্রেড ও ট্যালেন্টপুলে উপজেলা-ব্যাপী পঞ্চম ও অষ্টম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এবারের মেধা তালিকায় সর্বাধিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী নিয়ে প্রথম স্থান অর্জন করে নন্দীগ্রাম মা কেজি স্কুলের শিক্ষার্থীরা। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী এ বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। মেধা যাচাই শেষে শ্রেষ্ঠ ফলাফল অর্জনকারী ১৬ জন শিক্ষার্থীর হাতে সনদপত্র, ক্রেস্ট, বই ও নগদ অর্থ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেনের পক্ষে তাঁর ছোট ভাই, বিশিষ্ট সমাজসেবক ও নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. জামাল হোসেন। প্রধান উপদেষ্টা হিসেবে বক্তব্য রাখেন জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান (নিপসম)-এর কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. গোলাম ছারোয়ার। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বগুড়া সরকারি আজিজুল হক কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মো. গোলাম রব্বানী।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তারিকুল ইসলাম, এসময় আরও বক্তব্য রাখেন, নন্দীগ্রামের কৃতি সন্তান ৪৫ তম বিসিএসে সুপারিশ প্রাপ্ত এএসপি আনিসুর রহমান আজাদ, নন্দীগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আজম, নন্দীগ্রাম পাবলিক এন্ড স্কুলের প্রধান শিক্ষক মো. আনিছুর রহমান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জান্নাতুল মাহী এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সোনিয়া খাতুন। দিগন্ত শিক্ষা ফাউন্ডেশনের এই উদ্যোগকে স্থানীয় শিক্ষার্থী ও অভিভাবকরা প্রশংসা করেন। এমন আয়োজন শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব ও পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।.

মোঃ মামুন আহমেদ 
নন্দীগ্রাম বগুড়া . .

Ajker Bogura / ডি আর/ এসএ

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ