• ঢাকা
  • শুক্রবার, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ; ২০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়ায় সৌদির সঙ্গে মিল রেখে তিন উপজেলায় ঈদের জামাত অনুষ্ঠিত


Ajker Bogura ; প্রকাশিত: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২:০০ পিএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত


বগুড়ার গাবতলী, সোনাতলা ও ধুনট উপজেলায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে এসব এলাকার বিভিন্ন মসজিদে আলাদা আলাদা জামাতে অংশ নেন কিছু মুসল্লিরা।
স্থানীয় সূত্রে জানা যায়, চাঁদ দেখার ভিন্নমতের কারণে প্রতি বছরই কিছু মানুষ সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগাম ঈদ উদযাপন করেন। সেই ধারাবাহিকতায় এ বছরও গাবতলী, সোনাতলা ও ধুনট উপজেলার কয়েকটি গ্রামে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। নামাজ শেষে তারা একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের আনন্দ ভাগাভাগি করেন।
এদিকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভিন্ন দিনে ঈদ উদযাপনকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে সতর্ক নজরদারি রাখা হয়েছে।.

.

Ajker Bogura / ডি আর/ এসএ

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ