এই আয়োজনকে ঘিরে ইতোমধ্যেই বগুড়ায় নেমেছে তারকাদের মিলনমেলা। দেশের সঙ্গীত ও বিনোদন জগতের শীর্ষস্থানীয় তারকারা অংশ নিতে পৌঁছেছেন অনুষ্ঠানে। উপস্থিত রয়েছেন উপমহাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী , জনপ্রিয় সংগীতশিল্পী , , এবং চিত্রনায়িকা সহ আরও অনেক তারকা শিল্পী।.
এবারের আসরে মোট ১৮টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। বাংলা সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে আজীবন সম্মাননা পাচ্ছেন কণ্ঠশিল্পী কনকচাঁপা। অন্যদিকে, দীর্ঘদিন ধরে লোকসংগীতে অবদানের জন্য বিশেষ সম্মাননা প্রদান করা হচ্ছে কে। তার পল্লীগীতি ও মরমী গান বাংলার লোকসংগীতকে সমৃদ্ধ করেছে এবং নতুন মাত্রা যোগ করেছে।.
উত্তরবঙ্গের বগুড়ায় প্রথমবারের মতো এমন আন্তর্জাতিক মানের আয়োজন হওয়ায় স্থানীয়দের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। আয়োজকরা জানিয়েছেন, এই আয়োজন শুধু পুরস্কার বিতরণ নয়—বাংলা সংগীতের ঐতিহ্য ও আধুনিকতার এক মিলনমেলায় পরিণত হবে এবারের আসর।. .
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: