পারিবারিক দ্বন্দ্বের জেরে হামলা, অজ্ঞাত দুর্বৃত্তের বিরুদ্ধে অভিযোগ.
বগুড়ার শেরপুর উপজেলায় ছুরিকাঘাতে হুমায়ুন কবির (৫৫) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। রবিবার (৫ এপ্রিল) সন্ধ্যার পর শেরপুর পৌরসভার ডিজে খেলার মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
আহত হুমায়ুন কবির ওই এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক দ্বন্দ্বের জেরে অজ্ঞাতনামা দুর্বৃত্ত তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তদন্ত চলছে বলে জানা গেছে।.
.
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: