নতুন যানবাহন ক্রয় বন্ধ, বিদেশে প্রশিক্ষণ স্থগিত: মন্ত্রিপরিষদ সচিব
দেশে চলমান জ্বালানি সংকট মোকাবিলায় সরকার কঠোর সিদ্ধান্ত নিয়েছে। আগামী তিন মাসের জন্য সরকারি ও বেসরকারি অফিসে নতুন যানবাহন কেনা বন্ধ থাকবে এবং সরকারি অর্থায়নে বিদেশে প্রশিক্ষণ স্থগিত রাখা হবে।
মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বৃহস্পতিবার (২ এপ্রিল) সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকের পর এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘সরকারি-বেসরকারি সব অফিসের সময়সূচি নতুনভাবে নির্ধারণ করা হয়েছে। আগামী রোববার থেকে অফিসগুলো সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। শিক্ষা প্রতিষ্ঠানের বিষয় আগামী রোববার সিদ্ধান্ত নেয়া হবে। বিয়ে বা কোনো সামাজিক অনুষ্ঠানে আলোকসজ্জা করা যাবে না।’
তিনি আরও জানান, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানও নতুন সময়সূচি অনুসরণ করবে এবং সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত খোলা থাকবে। এছাড়া শপিংমল ও দোকানপাট সন্ধ্যা ৬টার পর বন্ধ থাকবে।
রাত পৌনে ৯টার দিকে জাতীয় সংসদ সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ বৈঠক প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সভাপতিত্বে শুরু হয়ে রাত সাড়ে ১১টায় শেষ হয়।.
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: