বগুড়ার শিবগঞ্জ উপজেলায় সিঁদ কাটা চোর সন্দেহে এক অজ্ঞাতনামা ব্যক্তিকে গণপিটুনি দিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের ছাতুয়া মাতালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের বাসিন্দা শ্রী গোপাল চন্দ্রের বাড়িতে সিঁদ কেটে প্রবেশের চেষ্টা করলে স্থানীয় লোকজন ওই ব্যক্তিকে আটক করে। পরে তাকে গণপিটুনি দেওয়া হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নেয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ করছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।.
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: