• ঢাকা
  • শুক্রবার, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ; ১১ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

গাবতলীতে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার


Ajker Bogura ; প্রকাশিত: রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৪:৪৩ পিএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

 

বগুড়ার গাবতলীতে দায়ের করা ধর্ষণ মামলার এজাহারনামীয় ১ নম্বর পলাতক আসামি মো. বাঁধন মিয়া (২১)কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২।.

রোববার (৬ সেপ্টেম্বর) রাত ২টা ৫ মিনিটের দিকে বগুড়া সদর থানার মালতিনগর স্টাফ কোয়ার্টার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।.

গ্রেপ্তার বাঁধন মিয়া বগুড়ার শাজাহানপুর উপজেলার লক্ষীকোলা সরকারপাড়া গ্রামের মো. পান্নু সরকারের ছেলে।.

র‌্যাব-১২ সিপিএসসি বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার ফিরোজ আহমেদের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।.

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, গাবতলী থানার মামলা নম্বর-১৩, তারিখ ৬ আগস্ট ২০২৬ এবং জিআর নম্বর-১৭২/২০২৬-এর ধর্ষণ মামলার এজাহারনামীয় ১ নম্বর আসামি বাঁধন মিয়া গ্রেপ্তার এড়াতে বগুড়া সদর থানার মালতিনগর স্টাফ কোয়ার্টার এলাকায় অবস্থান করছেন। পরে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।.

র‌্যাব জানায়, গ্রেপ্তার বাঁধন মিয়ার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৭/৯(১)/৩০ ধারায় মামলা রয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বগুড়ার গাবতলী থানায় হস্তান্তর করা হয়েছে।.

র‌্যাব-১২ আরও জানিয়েছে, পলাতক আসামিদের গ্রেপ্তারে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।. .

Ajker Bogura / ডি আর/ এসএ

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ