বগুড়ার শিবগঞ্জ উপজেলার পিরব ইউনিয়নের মীরপুর গ্রামে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। মৃত আব্দুল কাসেমের ছেলে মোঃ ইউসুফ আলীর বাড়িতে মঙ্গলবার গভীর রাতে অজ্ঞাতনামা একদল ডাকাত এই ঘটনা ঘটায়।
ডাকাতরা ইউসুফ আলী (৪৮) ও তার স্ত্রী মোছাঃ মোরশেদা আক্তার (৩৫)-এর হাত-পা ও চোখ বেঁধে ভয়ভীতি দেখায়। পরে তারা ঘরের আসবাবপত্র তছনছ করে নগদ আনুমানিক ১০ থেকে ১২ হাজার টাকা, প্রায় ৬ আনা ওজনের স্বর্ণালঙ্কার (নাকফুল ও কানের দুল) লুট করে নেয়।
এছাড়াও ডাকাতরা একটি বিদেশি জাতের গাভীসহ ঘরে থাকা মাছ, মাংস, তেল ও চাল নিয়ে যায় বলে জানা গেছে।
ঘটনার পর শিবগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার ও থানার অফিসার ইনচার্জ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।.
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: