• ঢাকা
  • শুক্রবার, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

নন্দীগ্রামে পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা


Ajker Bogura ; প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৩:২১ এএম
ছবি : নিজস্ব প্রতিনিধি
ছবি : নিজস্ব প্রতিনিধি

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় পারিবারিক কলহের জেরে কোহিনুর বিবি (৫৫) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে নন্দীগ্রাম পৌরসভার বৈলগ্রাম মধ্যপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। মৃত কোহিনুর বিবি ওই এলাকার বাসিন্দা আমজাদ হোসেনের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক মনোমালিন্য চলছিল এবং প্রায়ই তাদের মধ্যে ঝগড়া-বিবাদ লেগে থাকত।শুক্রবার জুমার নামাজ আদায় শেষে বাড়িতে ফিরে আমজাদ হোসেন তার স্ত্রীকে ঘরের ভেতর গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এ সময় তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলেও ততক্ষণে কোহিনুর বিবির মৃত্যু হয়।পরে খবর পেয়ে নন্দীগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম জানান, গলায় দড়ি দিয়ে এক মহিলার আত্মহত্যার ঘটনা ঘটেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।.

 মোঃ মামুন আহমেদ
 নন্দীগ্রাম বগুড়া. .

Ajker Bogura / ডি আর/ এসএ

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ