.
বগুড়া শহরের কলোনি এলাকার ‘পাবলিক জেনারেল হাসপাতাল’-এ ভুল চিকিৎসার অভিযোগে ইয়াহিযা (৩) নামের এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩ মার্চ) রাতে অপারেশনের আগে অ্যানেস্থেসিয়া দেওয়ার পর তার জ্ঞান না ফেরায় এ ঘটনা ঘটে বলে স্বজনদের অভিযোগ।.
নিহত ইয়াহিযা বগুড়ার Bogura জেলার Gabtali Upazila উপজেলার মহিষাবান ইউনিয়নের কর্নিপাড়া গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে।.
পারিবারিক সূত্রে জানা গেছে, শিশুটির ডান হাত ভেঙে যাওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। রাতে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। স্বজনদের অভিযোগ, অপারেশনের আগে অবশ করার ইনজেকশন দেওয়ার পর দীর্ঘ সময় পার হলেও তার জ্ঞান ফেরেনি। একপর্যায়ে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।.
ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্বজন ও স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দেয়। তারা হাসপাতালের ভেতরে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ গিয়ে নিয়ন্ত্রণ আনে।.
নিহত শিশুর স্বজনদের দাবি, সাধারণ হাত ভাঙার চিকিৎসা নিতে এসে এমন মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তাদের অভিযোগ, যথাযথ পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যানেস্থেসিয়া প্রয়োগ করা হয়েছে।.
কান্নাজড়িত কণ্ঠে এক স্বজন বলেন, “সুস্থ ছেলেটা শুধু হাত ভাঙার চিকিৎসার জন্য হাসপাতালে এলো, আর এখন লাশ হয়ে ফিরছে। এর বিচার কে করবে?”.
এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদঘাটনের দাবি জানিয়েছেন স্থানীয়রা।. .
Ajker Bogura / সামসিল আরিফিন
আপনার মতামত লিখুন: