• ঢাকা
  • বুধবার, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ; ০১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

স্বামীর গোপনাঙ্গ কেটে থানায় হাজির স্ত্রী


Ajker Bogura ; প্রকাশিত: বুধবার, ০১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৮:৩৪ পিএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

গাজীপুর জেলার টঙ্গী এলাকায় দাম্পত্য কলহের জেরে এক স্বামীর ওপর গুরুতর হামলার ঘটনা ঘটেছে। অভিযোগ রয়েছে, স্ত্রী তানজিমা আক্তার ঝিনুক (২৫) তার স্বামী দুলাল হোসেন রকির (৩৫) ওপর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন।.

মঙ্গলবার (৩১ মার্চ) দিবাগত রাত প্রায় ৩টার দিকে টঙ্গীর মরকুন টেকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়দের সহায়তায় পুলিশ রকিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।.

পুলিশ জানায়, স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। ঘটনার রাতে তীব্র বাগবিতণ্ডার এক পর্যায়ে এই হামলার ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে।.

ঘটনার পর অভিযুক্ত স্ত্রী নিজেই থানায় উপস্থিত হন। পরে পুলিশ তাকে আটক করে এবং মামলার প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনাটি অত্যন্ত গুরুতর। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।. .

Ajker Bogura / ডি আর/ এসএ

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ