• ঢাকা
  • বুধবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ; ২০ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়া পৌরসভা বিলুপ্ত, আজ থেকেই সিটি করপোরেশনের কার্যক্রম শুরু


Ajker Bogura ; প্রকাশিত: বুধবার, ২০ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৬:৪৬ এএম
ফাইল ফটো
ফাইল ফটো ( এডিটেড )

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, দীর্ঘদিনের প্রত্যাশিত বগুড়া সিটি করপোরেশন আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করতে যাচ্ছে আজ বুধবার থেকেই। এর ফলে পূর্বের বগুড়া পৌরসভা বিলুপ্ত হয়ে নতুন সিটি করপোরেশন কাঠামোর অধীনে প্রশাসনিক ও নাগরিক সেবা পরিচালিত হবে।.

তিনি বলেন, সিটি করপোরেশন চালুর মাধ্যমে বগুড়ার নাগরিক সেবা, অবকাঠামো উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা, সড়ক উন্নয়ন ও আধুনিক নগর পরিকল্পনায় নতুন গতি আসবে। ইতোমধ্যে প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং নতুন কাঠামো অনুযায়ী কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।.

স্থানীয়দের প্রত্যাশা, সিটি করপোরেশনে উন্নীত হওয়ার ফলে বগুড়া আরও পরিকল্পিত, আধুনিক ও উন্নত নগরীতে রূপ নেবে।. .

Ajker Bogura / ডি আর/ এসএ

জাতীয় বিভাগের জনপ্রিয় সংবাদ