.
বগুড়ার গাবতলি উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান গাবতলি পাইলট উচ্চ বিদ্যালয়কে সরকারি করণের দাবি জাতীয় সংসদে উত্থাপন করেছেন স্থানীয় সংসদ সদস্য মোর্শেদ মিল্টন।.
সম্প্রতি সংসদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে তিনি বলেন, গাবতলি পাইলট উচ্চ বিদ্যালয় দীর্ঘদিন ধরে এলাকার শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদান করে আসছে। প্রতিষ্ঠানটি শুধু গাবতলি নয়, আশপাশের বিভিন্ন উপজেলার শিক্ষার্থীদের কাছেও একটি নির্ভরযোগ্য শিক্ষা কেন্দ্র হিসেবে পরিচিত।.
তিনি আরও বলেন, বিদ্যালয়টি সরকারি করা হলে শিক্ষার মান আরও উন্নত হবে, শিক্ষক-কর্মচারীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি পাবে এবং দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীরা আরও বেশি উপকৃত হবে।.
এমপি মোর্শেদ মিল্টন সংসদে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত বিদ্যালয়টিকে সরকারি করার প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি আশা প্রকাশ করেন, সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং দ্রুত ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করবে।.
এদিকে, সংসদে বিষয়টি উত্থাপিত হওয়ায় গাবতলি উপজেলার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আশাবাদ সৃষ্টি হয়েছে। তারা বিদ্যালয়টির সরকারি করণের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন ও দাবি জানিয়ে আসছিলেন।. .
Ajker Bogura / তারিন মোস্তারি
আপনার মতামত লিখুন: