নতুন রূপে সজ্জিত হতে যাচ্ছে বগুড়া জিলা স্কুলের প্রধান গেট। ১৮৫৩ সালে প্রতিষ্ঠিত বগুড়া জিলা স্কুল বাংলাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে।.
.
সরেজমিনে দেখা গেছে, বিদ্যালয়ের নতুন প্রধান ফটক ও ভবন নির্মাণকাজ ইতোমধ্যে শুরু হয়েছে। আধুনিক স্থাপত্য নকশা অনুযায়ী নির্মিত এই গেটটি স্কুলের ঐতিহ্যবাহী ভাবমূর্তি বজায় রেখেই উন্নয়ন করা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, শিক্ষার্থীদের নিরাপত্তা, প্রবেশ-নির্গমন ব্যবস্থার উন্নয়ন এবং বিদ্যালয়ের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যেই এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।.
.
নতুন প্রধান গেট নির্মাণের মাধ্যমে স্কুলের অবকাঠামোগত উন্নয়ন আরও দৃশ্যমান হবে বলে আশা করছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।.
Ajker Bogura / সামসিল আরিফিন
আপনার মতামত লিখুন: