• ঢাকা
  • সোমবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

লোকগীতি গেয়ে দেশসেরা বগুড়ার অনসূয়া


Ajker Bogura ; প্রকাশিত: সোমবার, ২৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ০২:৪৫ এএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

লোকগীতি পরিবেশন করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ সাংস্কৃতিক প্রতিযোগিতায় দেশসেরা হয়েছেন বগুড়া সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থী অনসূয়া ভট্টাচার্য। তার কণ্ঠে পরিবেশিত ‘আমি সেই চরণে দাসের যোগ্য নই, নইলে মোর দশা কি এমন হয়’ গানটি মুগ্ধ করে বিচারক ও দর্শকদের।গত ২৩ আগস্ট ২০২৫ সালে গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে দেশের আট বিভাগের নয়জন প্রতিযোগীকে পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের এই শিক্ষার্থী। এর আগে রাজশাহীতে অনুষ্ঠিত বিভাগীয় পর্যায়েও প্রথম হয়েছিলেন তিনি।বিজয়ী অনসূয়ার হাতে স্মারক তুলে দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এএসএম আমানুল্লাহ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. শওকত আলম মীর বলেন, অনসূয়ার এই অর্জন শুধু কলেজ নয়, পুরো বগুড়ার গর্ব। তার সাফল্য অন্য শিক্ষার্থীদের সাংস্কৃতিক চর্চায় আরও উৎসাহিত করবে।অনসূয়া জানান, শুরুতে কিছুটা ভয় কাজ করলেও গান পরিবেশনের পর প্রথম হওয়ার খবর তাকে ভীষণ আনন্দ দিয়েছে। তিনি বলেন, কলেজ সাংস্কৃতিক পরিষদের সহযোগিতায়ই তিনি এই পর্যায়ে পৌঁছাতে সক্ষম হয়েছেন। বর্তমানে তিনি কলেজ সাংস্কৃতিক পরিষদের সহ-প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করছেন।.

.

Ajker Bogura / ডি আর/ এসএ

খোলা-কলাম বিভাগের জনপ্রিয় সংবাদ