.
বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নে বিয়ের দাবিতে এক কলেজ ছাত্রের বাড়িতে অনশন শুরু করেছেন অনার্স পড়ুয়া এক তরুণী। মঙ্গলবার বিকেলে উপজেলার রামনগর দক্ষিণপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। অভিযুক্ত যুবকের নাম আব্দুল হালিম (২৬)। অভিযুক্ত আব্দুল হালিম গাড়িদহ ইউনিয়নের রামনগর দক্ষিণপাড়া গ্রামের আব্দুল আলীর ছেলে। তিনি সমন্বয়ক ভুমিকা দায়িত্ব পালন করেছেন, সরকারি আজিজুল হক কলেজের সমাজকল্যাণ বিভাগের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র এবং পেশায় একজন পল্লী পশু চিকিৎসক। ভুক্তভোগী ওই ছাত্রীর নাম সিমা খাতুন (২১) (ছদ্দ নাম) । তিনি উপজেলার খানপুর ইউনিয়নের সালফা গ্রামে বাড়ি এবং বগুড়া সৈয়দ আহম্মেদ কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। সিমার দাবি, গত পাঁচ বছর ধরে আব্দুল হালিমের সঙ্গে তার প্রেমের সম্পর্ক রয়েছে। সম্পর্কের সুযোগ নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে হালিম তাকে বিভিন্ন আবাসিক হোটেলে নিয়ে গিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন।.
সিমা খাতুন বলেন, সম্প্রতি তিনি বিয়ের জন্য চাপ দিলে হালিম বিভিন্ন তালবাহানা শুরু করেন। মেয়ের পক্ষ থেকে পাঁচবার বিয়ের প্রস্তাব হালিমের বাড়িতে পাঠানো হলেও তার পরিবার তা সরাসরি প্রত্যাখ্যান করে। একপর্যায়ে আব্দুল হালিম ওই তরুণীর সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন। কোনো উপায় না পেয়ে মঙ্গলবার বিকেলে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এসে অবস্থান নেন তিনি।.
স্থানীয় সূত্রে জানা গেছে, তরুণী বাড়িতে এসে অনশন শুরু করলে আব্দুল হালিম ও তার পরিবারের সদস্যরা ঘরে তালা দিয়ে কৌশলে পালিয়ে যান। সংবাদ লেখা পর্যন্ত হালিমের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। ভুক্তভোগী তরুণী ওই বাড়ির সামনে অনড় অবস্থানে রয়েছেন। তিনি জানান, বিয়ের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তিনি সেখান থেকে নড়বেন না। দীর্ঘ পাঁচ বছরের সম্পর্কের বিচার ও সামাজিক স্বীকৃতির দাবিতে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।. .
Ajker Bogura / TMN
আপনার মতামত লিখুন: