• ঢাকা
  • শুক্রবার, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

শাজাহানপুরে ছুরিকাঘাতে কিশোর নিহত, আহত ১


Ajker Bogura ; প্রকাশিত: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৭:৪৯ পিএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বগুড়ার শাজাহানপুর উপজেলায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে দুই কিশোর গুরুতর আহত হওয়ার ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) উপজেলার শাকপালা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শাকপালা মোড়ের একটি পার্কের সামনে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মোঃ তুহিন (১৬) ও মোঃ সিয়াম (১৭) গুরুতর আহত হয়। তারা দুজনই ছুরিকাঘাতের শিকার হয়।
আহতদের দ্রুত উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল-এ নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সিয়ামকে মৃত ঘোষণা করেন। অপর আহত তুহিন বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছে।
নিহত সিয়ামের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।.

.

Ajker Bogura / ডি আর/ এসএ

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ