বগুড়ার তরুণ সমাজসেবক সাদাব মাহাদীর নেতৃত্বে প্রতিষ্ঠিত ‘নবজাগরণ ফাউন্ডেশন’ আজ দেশের মানবিক সংগঠনগুলোর মধ্যে একটি উদাহরণ হিসেবে পরিচিত নাম। পবিত্র মাহে রমজানের শিক্ষা—সংযম, সহমর্মিতা ও মানবতার প্রতি দায়বদ্ধতা—বাস্তবে রূপ দিতে বগুড়া থেকে শুরু করে ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে ধারাবাহিকভাবে সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে সংগঠনটি।.
এরই ধারাবাহিকতায় নবজাগরণ ফাউন্ডেশন ঢাকা শাখার উদ্যোগে অসহায় মানুষ, দিনমজুর, শ্রমজীবী ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়। একবেলা ইফতার অনেকের জীবনে এনে দেয় প্রশান্তি ও তৃপ্তির হাসি—আর সেই হাসিই নবজাগরণ ফাউন্ডেশনের সকল প্রচেষ্টার মূল প্রেরণা।.
এই মানবিক কর্মসূচিতে উপস্থিত ছিলেন নবজাগরণ ফাউন্ডেশনের কেন্দ্রীয় উপদেষ্টা Abid Bin Parvez Pranto এবং বগুড়ার কৃতী সন্তান, সংগঠনের প্রতিষ্ঠাতা Shadab Mahadi। তারা বলেন, নবজাগরণ ফাউন্ডেশন শুধু একটি সংগঠন নয়, এটি মানবতার একটি আন্দোলন—যেখানে সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোই প্রধান লক্ষ্য।.
বগুড়া থেকে শুরু হওয়া এই মানবিক যাত্রা আজ দেশব্যাপী বিস্তৃত হয়েছে। নবজাগরণ ফাউন্ডেশন অতীতেও মানুষের পাশে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে থাকার দৃঢ় অঙ্গীকার নিয়ে কাজ করে যাবে ইনশাআল্লাহ।. .
Ajker Bogura / সামসিল আরিফিন
আপনার মতামত লিখুন: