বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় মঙ্গলবার (দুপুর ১২টা) হিজড়া সম্প্রদায়ের সদস্যরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছেন। তাদের অভিযোগ, কিছু ব্যক্তি ছেলে হয়েও হিজড়া সেজে বিভিন্ন এলাকায় চাঁদাবাজি করছে, যার দায়ভার গিয়ে পড়ছে প্রকৃত হিজড়া সম্প্রদায়ের ওপর। একইসঙ্গে, ‘আসল’ হিজড়াদের আটক করে নির্যাতন এবং মুক্তিপণ দাবি করার ঘটনাও বেড়েছে বলে দাবি করেন তারা। এ পরিস্থিতির প্রতিবাদে হিজড়াদের সরদারদের নেতৃত্বে আয়োজিত মানববন্ধনে ভুক্তভোগীরা ন্যায়বিচার দাবি করেন এবং এসব অপকর্মে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানান। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে, যেখানে অংশগ্রহণকারীরা নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের সামাজিক মর্যাদা রক্ষায় প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন।.
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: