• ঢাকা
  • বুধবার, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ; ০৮ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

ওজন দাদুর আয় বাড়াতে মানবিক উদ্যোগ, পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা রাফিউল আল-আমিন


Ajker Bogura ; প্রকাশিত: বুধবার, ০৮ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৪:৪০ পিএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত (এডিটেড)

বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাসের পরিচিত মুখ ‘ওজন দাদু’। দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে ওজন মাপার কাজ করে জীবিকা নির্বাহ করে আসছেন তিনি। তবে সময়ের পরিবর্তনে এ পেশা থেকে আয় কমে যাওয়ায় সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে তাকে।.

এমন পরিস্থিতিতে মানবিক উদ্যোগ নিয়ে তার পাশে দাঁড়িয়েছেন সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের সদস্য সচিব রাফিউল আল-আমিন। তিনি ওজন দাদুর জন্য কিছু কলম কিনে দিয়েছেন, যাতে তিনি ওজন মাপার পাশাপাশি কলম বিক্রি করেও অতিরিক্ত আয় করতে পারেন।.

রাফিউল আল-আমিন জানান, প্রাথমিকভাবে কিছু কলম দিয়ে এই উদ্যোগ শুরু করা হয়েছে। এগুলো বিক্রি হয়ে গেলে তিনি আবারও নতুন করে কলম কিনে দেবেন, যাতে ওজন দাদুর জন্য একটি ধারাবাহিক আয়ের সুযোগ তৈরি হয়।.

স্থানীয়দের মতে, এমন সহমর্মিতাপূর্ণ উদ্যোগ শুধু একজন মানুষের পাশে দাঁড়ানোই নয়, বরং সমাজে পারস্পরিক সহযোগিতা ও মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করে। ছোট ছোট মানবিক উদ্যোগ অনেক সময় একজন মানুষের জীবনে বড় পরিবর্তনের সূচনা করতে পারে।.

মানবিকতার এমন দৃষ্টান্ত সমাজের অন্যদেরও অসহায় মানুষের পাশে দাঁড়াতে উদ্বুদ্ধ করবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।.

.

Ajker Bogura / ডি আর/ এসএ

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ