শনিবার বেলা দিকে শহরের কেন্দ্রস্থল সাতমাথায় আয়োজিত মানববন্ধনে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় বক্তারা গাইবান্ধায় মন্দির ধ্বংসের হুমকির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে জড়িতদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানান।.
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। বক্তারা বলেন, ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের যেকোনো অপচেষ্টা রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তারা দেশের সকল ধর্মাবলম্বীর সমঅধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।.
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং সংখ্যালঘু সম্প্রদায়ের উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে বিভিন্ন স্লোগান দেন। মানববন্ধন ও বিক্ষোভ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।. .
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: