বগুড়ার গর্ব ফারহানা ইয়াসমিন এখন জামালপুরের পুলিশ সুপার.
বগুড়া শহরের চকফরিদ এলাকার কৃতী সন্তান মোছা. ফারহানা ইয়াসমিন জামালপুর জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ পেয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক জারি করা এক প্রজ্ঞাপনে প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে এই বদলি আদেশ দেওয়া হয়। তিনি জামালপুরের বিদায়ী পুলিশ সুপার চৌধুরী মোঃ জাবের সাদেক-এর স্থলাভিষিক্ত হলেন।.
নতুন এই দায়িত্বে যোগ দেওয়ার আগে তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে কর্মরত ছিলেন।.
পরিচয় ও শিক্ষাজীবন.
বগুড়া শহরের চকফরিদ এলাকার বাসিন্দা আব্দুল হাকিম সরকারের মেয়ে ফারহানা ইয়াসমিন বগুড়ার ঐতিহ্যবাহী সরকারি আজিজুল হক কলেজের ইংরেজি বিভাগ থেকে পড়াশোনা সম্পন্ন করেন। মেধাবী এই নারী পরবর্তীতে জাপানে উচ্চশিক্ষা গ্রহণ করে পাবলিক পলিসিতে ডিগ্রি অর্জন করেন।.
কর্মজীবনের পথচলা.
পড়াশোনা শেষে ২৭তম বিসিএস-এর মাধ্যমে দেশসেবার ব্রত নিয়ে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগ দেন ফারহানা ইয়াসমিন। প্রশিক্ষণ শেষে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) পদায়ন করা হয়, যেখানে তিনি টানা ছয় বছর সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন।.
অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়ার পর উচ্চতর শিক্ষার জন্য তিনি জাপানে যান এবং সেখানে পাবলিক পলিসিতে ডিগ্রি অর্জন করেন। দেশে ফিরে তিনি ৪ এপিবিএন বগুড়ায় যোগদান করেন। পরবর্তীতে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে সিরাজগঞ্জ জেলা পুলিশে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি ঢাকা মহানগর পুলিশের ডিসি হিসেবে কর্মরত ছিলেন।.
বগুড়াবাসীর কাছে ফারহানা ইয়াসমিনের এই পদোন্নতি ও নতুন দায়িত্বপ্রাপ্তি অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয় হয়ে উঠেছে। চকফরিদের এই কৃতী নারী তাঁর মেধা, পরিশ্রম ও নিষ্ঠার মাধ্যমে বগুড়ার নাম উজ্জ্বল করে চলেছেন।.
Ajker Bogura / তাহমিদ জাওয়াদ
আপনার মতামত লিখুন: