• ঢাকা
  • শনিবার, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ; ২৮ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

স্ত্রীর নির্যাতনে তরুণের মৃত্যু


Ajker Bogura ; প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৬:২০ পিএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

স্ত্রীর নির্যাতনে তরুণের মৃত্যু, পুনেতে চাঞ্চল্য
ভারতের পুনে শহরে স্ত্রী ও শ্বশুরবাড়ির সদস্যদের হয়রানি ও নির্যাতনের অভিযোগে ২০ বছর বয়সী এক তরুণের মৃত্যুর ঘটনা ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। মৃত্যুর আগে তিনি নিজের ভোগান্তির কথা ভিডিও বার্তায় তুলে ধরেন এবং সেটি এক বন্ধুর কাছে পাঠান।
নিহত তরুণের নাম মোহাম্মদ সাদ আসিফ সাইয়্যদ। তিনি পুনের জামভুলওয়াড়ি এলাকায় বসবাস করতেন। প্রতিবেদনে জানা যায়, তার স্ত্রী করিমুন্নিসা ওরফে নিশা খানের সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। অভিযোগ রয়েছে, স্ত্রী ও শ্বশুরবাড়ির সদস্যরা তাকে নিয়মিত মানসিকভাবে নির্যাতন করতেন।
ঘটনার আগের দিন সাদ নিজের মোবাইল ফোনে একটি ভিডিও ধারণ করেন। সেখানে তিনি তার ওপর চলা নির্যাতনের বিস্তারিত বর্ণনা দেন এবং স্ত্রী নিশাসহ সাতজনের নাম উল্লেখ করেন। পরে তিনি ভিডিওটি মালেগাঁওয়ে থাকা এক বন্ধুর কাছে পাঠান।
পুলিশ সূত্রে জানা গেছে, এই ঘটনার পর আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে সংশ্লিষ্ট সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে তার স্ত্রী ছাড়াও রয়েছেন—সারওয়ার ওরফে কাইফ খান, রেশমা কামরুখান, শামা জাভেদ শেখ, জাভেদ শেখ, আথারভা কালে এবং ইশিতা।
এদিকে, ঘটনাটির তদন্তে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে সাইয়্যদের ব্যবহৃত মোবাইল ফোনটি জব্দ করেছে পুলিশ। ভিডিওটির সত্যতা যাচাই করতে ফরেনসিক পরীক্ষা করা হবে বলেও জানিয়েছে .

.

Ajker Bogura / ডি আর/ এসএ

আর্ন্তজাতিক বিভাগের জনপ্রিয় সংবাদ