বয়লারের টিউব ফেটে যাওয়ায় বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ইউনিটটি পুনরায় বন্ধ হয়ে গেছে। শনিবার (২৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উৎপাদন বন্ধ করা হয়, ফলে কেন্দ্রটির সব ইউনিটের বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম আবারও সম্পূর্ণভাবে থেমে যায়।বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রটির প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক। তিনি জানান, টিউব ফেটে যাওয়ায় ইউনিটটি বন্ধ করতে হয়েছে। বয়লারের ভেতরের বাষ্প স্বাভাবিকভাবে ঠান্ডা হতে সময় লাগবে, পাশাপাশি মেরামত কাজ সম্পন্ন করতে আনুমানিক পাঁচ থেকে ছয় দিন সময় প্রয়োজন হতে পারে।এর আগে বুধবার রাত ১০টার দিকে একই ইউনিটটি বন্ধ হয়ে যাওয়ায় বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের তিনটি ইউনিটই অচল হয়ে পড়ে। এতে দিনাজপুরসহ উত্তরের আট জেলায় বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটে। পরে দীর্ঘ ৪৬ ঘণ্টা পর শুক্রবার রাত ৮টার দিকে ইউনিটটি পুনরায় চালু করা হলেও অল্প সময়ের মধ্যেই আবারও যান্ত্রিক ত্রুটির কারণে তা বন্ধ হয়ে যায়।.
Ajker Bogura / তারিন মোস্তারি
আপনার মতামত লিখুন: