• ঢাকা
  • শুক্রবার, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ; ১২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

পুলিশ প্লাজা থেকে চুরি হওয়া ১১টি পিতলের ট্যাপ উদ্ধার, হাড্ডিপট্টির ভাঙারি ব্যবসায়ী মিন্টু আটক


Ajker Bogura ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২:৫৪ পিএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বগুড়া শহরের সদর পুলিশ ফাঁড়ি সংলগ্ন পুলিশ প্লাজা থেকে চুরি হওয়া পানির পিতলের ট্যাপ উদ্ধারের ঘটনায় এক ভাঙারি ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বুধবার (১০ জুন) রাত সাড়ে ৯টার দিকে অভিযান চালিয়ে শহরের হাড্ডিপট্টি এলাকার ভাঙারি ব্যবসায়ী মিন্টুর দোকান থেকে আনুমানিক ১১টি পিতলের পানির ট্যাপ উদ্ধার করা হয়। একই সঙ্গে চোরাই মালামাল ক্রয়ের অভিযোগে মিন্টুকে আটক করে সদর ফাঁড়ি পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ প্লাজার বিভিন্ন স্থানে স্থাপিত পানির পিতলের ট্যাপগুলো সম্প্রতি চুরি হয়ে যায়। ঘটনার তদন্তে নেমে পুলিশ তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে হাড্ডিপট্টির একটি ভাঙারির দোকানে অভিযান পরিচালনা করে। এ সময় চুরি হওয়া ট্যাপগুলো উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত চোরেরা ট্যাপগুলো খুলে নিয়ে এসে ভাঙারির দোকানে বিক্রি করেছিল। এ ঘটনায় চোর শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।
এ বিষয়ে সদর ফাঁড়ি পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। ঘটনার আরও বিস্তারিত তথ্য পরে জানানো হবে।.

.

Ajker Bogura / ডি আর/ এসএ

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ