• ঢাকা
  • শুক্রবার, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ; ১১ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

গ্যাস-বিদ্যুতের জন্য লংমার্চ করে লাভ নেই: ডিএসসিসি প্রশাসক


Ajker Bogura ; প্রকাশিত: রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৫:২৮ এএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

গ্যাস ও বিদ্যুতের সংকটের দাবিতে লংমার্চ করে কোনো লাভ হবে না বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আব্দুস সালাম।.

 .

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর কামরাঙ্গীরচরে ‘বর্জ্যের বিনিময়ে বাজার’ কর্মসূচিতে বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন।.

 .

ডিএসসিসি প্রশাসক বলেন, গ্যাস ও বিদ্যুতের সমস্যা আগের সরকারের সময়ের। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ‘আলাদিনের চেরাগ’ নেই যে, ঘষা দিলেই গ্যাস, বিদ্যুৎ ও পানির সব সমস্যার তাৎক্ষণিক সমাধান হয়ে যাবে।.

 .

তিনি বলেন, গ্যাস ও বিদ্যুতের দাবিতে লংমার্চ করে কোনো লাভ নেই। বরং এ ধরনের কর্মসূচিতে অংশ নিতে পেট্রোল বা গ্যাস ব্যবহার করাও এক ধরনের অপচয়।.

 .

সরকারের আর্থিক পরিস্থিতি তুলে ধরে আব্দুস সালাম বলেন, ঋণের বোঝা মাথায় নিয়ে বর্তমান সরকার দায়িত্ব নিয়েছে। দায়িত্ব নেওয়ার পর ছয় মাসেই রেকর্ড পরিমাণ ঋণ পরিশোধ করা হয়েছে বলেও দাবি করেন তিনি। এ কারণে বিরোধী দলের পক্ষ থেকে সরকারকে ধন্যবাদ দেওয়া উচিত বলেও মন্তব্য করেন ডিএসসিসি প্রশাসক।.

.

Ajker Bogura / ডি আর/ এসএ

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ