জুলাই আন্দোলনের সময় ছাত্রদের পক্ষে অবস্থান নিয়ে ব্যাপক আলোচনায় আসা বগুড়ার আদমদীঘি উপজেলার নশরতপুর এলাকার কৃতি সন্তান ডিসি মাসুদকে চট্টগ্রামের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। প্রশাসনিক এই রদবদলে তার নতুন দায়িত্বকে ঘিরে বিভিন্ন মহলে আলোচনা তৈরি হয়েছে। দায়িত্বশীল ও কর্মনিষ্ঠ কর্মকর্তা হিসেবে পরিচিত মাসুদ বিভিন্ন সময় জনস্বার্থ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তার ভূমিকার জন্য প্রশংসিত ও সমালোচিত—উভয়ই হয়েছেন। নতুন কর্মস্থল চট্টগ্রামে তিনি দায়িত্ব গ্রহণের মাধ্যমে সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংগঠিত ও গতিশীল করার চ্যালেঞ্জের মুখোমুখি হবেন বলে সংশ্লিষ্টরা মনে করছেন। তার এই বদলিকে ঘিরে নিজ জেলা বগুড়ার আদমদীঘিতেও মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।.
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: