লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার করে তিনটি শর্ত সাপেক্ষে রাজধানীর বড় মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালকে পুনরায় কার্যক্রম পরিচালনার অনুমতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।.
সোমবার (২৭ জুলাই) স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।.
প্রজ্ঞাপনে বলা হয়, হাসপাতালে ৬ নবজাতক শিশুর মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের দাখিল করা আপিল ও বিস্তারিত বিবরণ পর্যালোচনার জন্য তদন্ত কমিটিকে সরেজমিনে পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছিল। তদন্ত কমিটির দাখিল করা প্রতিবেদন সন্তোষজনক হওয়ায় হাসপাতালটির লাইসেন্স বাতিলের পূর্বের আদেশ প্রত্যাহার করা হয়েছে।
হাসপাতালটির কার্যক্রম পরিচালনার জন্য সরকার তিনটি শর্ত আরোপ করেছে। সেগুলো হলো—.
১. The Medical Practice and Private Clinics and Laboratories (Regulation) Ordinance, 1982-এর সব নির্দেশনা যথাযথভাবে প্রতিপালন করতে হবে।
২. লাইসেন্সের শর্ত অনুযায়ী প্রয়োজনীয় ডিউটি ডাক্তার ও নার্স নিয়োগের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে।
৩. লাইসেন্সের শর্তাবলি লঙ্ঘিত হলে সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষ যে কোনো সময় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারবে।.
সূত্র: বাংলাদেশ টাইমস।.
Ajker Bogura / সামসিল আরিফিন
আপনার মতামত লিখুন: