• ঢাকা
  • মঙ্গলবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ; ১৯ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

তৃতীয়বার অস্ত্রোপচার তানিয়া বৃষ্টির


Ajker Bogura ; প্রকাশিত: শনিবার, ০৪ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ০১:৪৬ এএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ছোটপর্দার পরিচিত মুখ ও অন্যতম ব্যস্ত অভিনেত্রী তানিয়া বৃষ্টি। গত ফেব্রুয়ারি মাস থেকেই এক কঠিন বাস্তবতার মুখোমুখি হয়েছেন তিনি। ব্রেন টিউমারে আক্রান্ত এই অভিনেত্রীর সম্প্রতি টানা তৃতীয়বারের মতো মাথায় সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বিষয়টি অভিনেত্রী নিজেই নিশ্চিত করেছেন। বর্তমানে তিনি চেন্নাইয়ের এমজিএম হাসপাতালে চিকিৎসাধীন। সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন এক পোস্ট দিয়ে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের বিষয়টি নিশ্চিত করে তানিয়া বৃষ্টি লিখেছেন, ‘৩য় সার্জারি, জীবন সুন্দর তানিয়া।’ জানা গেছে, গত ১৪ ফেব্রুয়ারি প্রথমবার ঢাকার একটি হাসপাতালে তানিয়ার ব্রেন টিউমার অস্ত্রোপচার করা হয়। সেখান থেকে কিছুটা সুস্থ হয়ে বাসায় ফিরলেও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। গত মার্চে চেন্নাইয়ের এমজিএম হাসপাতালে দ্বিতীয় দফায় ছুরি-কাঁচির নিচে যেতে হয় এই অভিনেত্রীকে। দ্বিতীয় অস্ত্রোপচার শেষে দেশে ফিরে এলেও চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এপ্রিলের শুরুতেই তৃতীয় দফার অস্ত্রোপচারের জন্য তাকে আবারও ভারতে পাড়ি জমাতে হয়। ১ এপ্রিল তানিয়া বৃষ্টি সামাজিক মাধ্যমে একটি ছবি শেয়ার করেন, যেখানে তার হাতে হাসপাতালের ট্যাগ দেখা যায়। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘আবার শুরু করি তানিয়া।’ এর পর শুক্রবার (৩ এপ্রিল) এক পোস্টে তার তৃতীয় দফার সার্জারি সম্পন্ন হওয়ার খবর নিশ্চিত করেন এ অভিনেত্রী।.

.

Ajker Bogura / ডি আর/ এসএ

বিনোদন বিভাগের জনপ্রিয় সংবাদ