গত মঙ্গলবার (১৬ জুন) রাতে ওই ঘটনায় ২৪ বছর বয়সী মোছাঃ কনা খাতুন গুরুতর দগ্ধ হন। অভিযুক্ত স্বামী মোঃ জিহাদ ইসলাম (২৮) তার ওপর এসিড নিক্ষেপ করেন বলে অভিযোগ উঠেছে।.
স্থানীয় সূত্র ও স্বজনদের বরাতে জানা যায়, দাম্পত্য জীবনে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। স্বামী জিহাদ মাদকাসক্ত ছিলেন বলেও অভিযোগ রয়েছে। এ কারণে প্রায়ই স্ত্রী কনার ওপর নির্যাতন চালাতেন তিনি।.
ঘটনার পরপরই স্থানীয়রা আহত কনাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মহিলা সার্জারি বিভাগের বার্ন ইউনিটে ভর্তি করেন। চিকিৎসকরা জানান, তার শরীরের ডান পাশের বিভিন্ন অংশ দগ্ধ হয়েছে।.
এদিকে, চিকিৎসা শেষে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে থানায় মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন আহতের পরিবারের সদস্যরা। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।. .
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: