• ঢাকা
  • শুক্রবার, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

প্রধানমন্ত্রীর বগুড়া জেলা সফরের কর্মসূচি


Ajker Bogura ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৮:১৬ পিএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আগামী ২০ এপ্রিল ২০২৬, সোমবার বগুড়া জেলা সফরে আসছেন। দিনব্যাপী এই সরকারি সফরে তিনি বগুড়া সিটি কর্পোরেশন-এর ফলক উন্মোচনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও জনসভায় অংশগ্রহণ করবেন।.

সফরসূচির বিস্তারিত: মাননীয় প্রধানমন্ত্রী নিজ বাসভবন থেকে সকাল ০৬:০০ মিনিটে সড়ক পথে ঢাকা থেকে বগুড়ার উদ্দেশ্যে যাত্রা করবেন। সকাল ১০:৩০ মিনিটে বগুড়া সার্কিট হাউসে উপস্থিত হওয়ার পর বেলা ১১:০০ টায় তিনি জেলা ও দায়রা জজ আদালতে নবনির্মিত আইনজীবী সমিতির ভবন উদ্বোধন এবং 'ই-বেইলবন্ড' কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন।
বেলা ১১:৩০ মিনিটে প্রধানমন্ত্রী বগুড়া পৌরভবনে উপস্থিত হয়ে নবসৃষ্ট 'বগুড়া সিটি কর্পোরেশন'-এর ফলক উন্মোচন করবেন। এরপর তিনি গাবতলী উপজেলার বাগবাড়ীর উদ্দেশ্যে রওনা হবেন।.

১২:৪৫ টায় বাগবাড়ীতে উপস্থিতি শেষে তিনি জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন এবং শহীদ জিয়া ডিগ্রী কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড প্রদান অনুষ্ঠানে যোগদান করবেন। দুপুর ১:৪৫ মিনিটে নশিপুরে চৌকিরদহ খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এঁর পৈতৃক বাড়ি পরিদর্শন করবেন।.

দুপুর ২:৪৫ টায় বাগবাড়ী থেকে বগুড়া সার্কিট হাউজের উদ্দেশ্যে রওয়ানা করবেন। সেখানে বিরতি শেষে বিকেল ৪:০০ টায় প্রধানমন্ত্রী আলতাফুন্নেছা খেলার মাঠে বগুড়া জেলা বিএনপি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন। এরপর তিনি বিকেল ৫:৪৫ টায় বগুড়া প্রেসক্লাবের নতুন ভবন এবং বাইতুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনঃনির্মাণ কাজের উদ্বোধন করবেন। .

উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী সন্ধ্যা ৬:০০ টায় ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন। ফেরার পথে তিনি বগুড়া পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ)-তে স্বল্পকালীন যাত্রা বিরতি করবেন এবং রাত ১১:০০ টায় ঢাকায় পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।.

মাননীয় প্রধানমন্ত্রীর এই সফরটি সম্পূর্ণ সরকারি সফর। তাঁর সফরসঙ্গী হিসেবে ব্যক্তিগত কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত থাকবেন। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে বগুড়া জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।. .

Ajker Bogura / ডি আর/ এসএ

জাতীয় বিভাগের জনপ্রিয় সংবাদ