স্থানীয় বাসিন্দা মাহাবুব রশিদ জানান, সকালে রাস্তায় গিয়ে তিনি মরদেহটি দেখতে পান। এলাকাবাসীর ধারণা, ওই নারী দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় এলাকায় ঘোরাফেরা করতেন এবং রাতের কোনো এক সময় সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হতে পারে।.
কুন্দারহাট হাইওয়ে থানার এএসআই গনেশ চন্দ্র রায় বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার পর একাধিক যানবাহনের চাপায় দেহটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে পরিচয় শনাক্ত করা যাচ্ছে না।.
পুলিশ জানায়, মরদেহটি ময়নাতদন্তের জন্য -এর মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্ত ও ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।. .
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: