• ঢাকা
  • মঙ্গলবার, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ; ১৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

গাবতলীকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তোলা হবে


Ajker Bogura ; প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০১:৩২ এএম
ছবি: নিজস্ব প্রতিনিধি

গাবতলীকে উন্নয়নের রোল মডেল.

হিসেবে গড়ে তোলা হবে!!এমপি মিল্টন.

 .

আতাউর রহমান গাবতলী (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়া-৭ আসনের এমপি মোরশেদ মিল্টন বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একটি জনপ্রিয় কর্মসূচী ছিল খাল খনন। এই খাল খননের মাধ্যমে জেলে এবং কৃষক ভাইয়েরা অনেক উপকৃত হয়ে থাকে। তিনি আরো বলেন, বিগত ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের কারণে বিএনপির ঘাঁটি গাবতলী উন্নয়নের দিক থেকে অনেক পিছিয়ে ছিল। কিন্তু এখন খুব অল্প সময়ের ব্যবধানে গাবতলীকে উন্নয়নের একটি রোল মডেল হিসেবে গড়ে তোলা হবে-ইনশাল্লাহ।.

গতকাল সোমবার গাবতলীর নেপালতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধনকালে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আরিফুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মাহমুদ হাসান, উপ-বিভাগীয় প্রকৌশলী হুমায়ন কবির, উপ-সহকারী প্রকৌশলী আব্দুল মালেক, ইউএনও হাফিজুর রহমান, থানার ওসি রাকিব হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, সহ-সভাপতি জুলফিকার হায়দার গামা, জেলা ছাত্রদলের সভাপতি সন্ধান সরকার, সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশসহ অনেকে। নেপালতলী খাল পুনঃখননটি বাস্তবায়ন করবে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। শেষে দোয়া অনুষ্ঠিত হয়।.

.

Ajker Bogura / মো. সাইমুম জাহান

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ