বগুড়া জেলা যুবদলের সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিলর সিপার আল বখতিয়ারের মাতা মরহুমা শেফালি বেগমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বগুড়া শহরের বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া ও মোনাজাতে মরহুমার আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের জন্য ধৈর্য ও সান্ত্বনা প্রার্থনা করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, যুবদল ও বিএনপির নেতাকর্মী, সামাজিক ও ধর্মীয় ব্যক্তিবর্গসহ মুসল্লিরা অংশ নেন।
দোয়া শেষে মরহুম শেফালি বেগমের জীবনের বিভিন্ন দিক স্মরণ করে তার আত্মার মাগফিরাত কামনায় সবাই আল্লাহর কাছে প্রার্থনা করেন।.
Ajker Bogura / Samsil Arifin
আপনার মতামত লিখুন: