• ঢাকা
  • শুক্রবার, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়ায় ফ্যানের বক্সে ৩২০০ ইয়াবা পাচারকালে ০১ জন গ্রেফতার


Ajker Bogura ; প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০:০২ পিএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ফ্যানের কার্টুনে লুকানো ৩২০০ ইয়াবা, বগুড়ায় আটক ১.

বগুড়ার শাহজাহানপুরে ফ্যানের কার্টুনের ভেতরে কৌশলে লুকিয়ে রাখা ৩২০০ পিস ইয়াবাসহ চাইমনক্য চাকমা (২২) নামের এক যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। রোববার (১৯ এপ্রিল ২০২৬) ভোর থেকে সকাল সাড়ে ৭টার মধ্যে ঢাকা-রংপুর মহাসড়কের সুলতানগঞ্জ বনানী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।.

ডিএনসি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী কোচে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের D-1 সিটে টিকিটবিহীন অবস্থায় বসা ওই যাত্রীর কাছ থেকে স্কচটেপ দিয়ে মোড়ানো একটি লালচে রঙের ফ্যানের কার্টুন উদ্ধার করা হয়। কার্টুনের ভেতরে থাকা ১৬টি পলিপ্যাকেট থেকে প্রতিটিতে ২০০ পিস করে মোট ৩২০০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়, যার মোট ওজন প্রায় ৩২০ গ্রাম। পাশাপাশি মাদক ব্যবসায় ব্যবহৃত একটি বাটন ফোনও জব্দ করা হয়।.

আটক চাইমনক্য চাকমার বাড়ি কক্সবাজার জেলার টেকনাফ থানার কাঞ্চুপাড়া ইউনিয়নের হরিকুলা এলাকায়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী শাহজাহানপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।.

ডিএনসি জানায়, উদ্ধার হওয়া এই চালানের সঙ্গে অন্য কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। সংশ্লিষ্টদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।.

 . .

Ajker Bogura / ডি আর/ এসএ

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ