বগুড়ায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন।বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে বগুড়ায়।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিপিএম। তিনি বেলুন উড়িয়ে এবং ব্যাটে বল ছুঁয়ে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন করেন।.
এসময় উদ্বোধনী বক্তব্যে পুলিশ সুপার বলেন, “তরুণ প্রজন্মকে মাদক ও বিপথগামিতা থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই।” তিনি অংশগ্রহণকারী ক্ষুদে ক্রিকেটারদের অভিনন্দন জানিয়ে সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক খেলার মাধ্যমে নিজেদের মেধা তুলে ধরার আহ্বান জানান।অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, প্রাইম ব্যাংক লিমিটেডের প্রতিনিধিরা, জেলা ক্রীড়া সংস্থার সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ ক্রীড়ামোদীরা উপস্থিত ছিলেন।এই টুর্নামেন্টের মাধ্যমে জেলার স্কুল পর্যায়ের তরুণ ক্রিকেটারদের প্রতিভা বিকাশে নতুন সুযোগ সৃষ্টি হবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন।. .
Ajker Bogura / TMN
আপনার মতামত লিখুন: