• ঢাকা
  • রবিবার, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ; ১৫ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়ার নন্দীগ্রামে ট্রাকের ধাক্কায় বাকপ্রতিবন্ধী অটোভ্যান চালক নিহত


Ajker Bogura ; প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৭:১৯ পিএম
বগুড়ার নন্দীগ্রামে ট্রাকের ধাক্কায় বাকপ্রতিবন্ধী অটোভ্যান চালক নিহত
ছবি: প্রতিনিধি

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে সড়ক দুর্ঘটনায় জাহিদুল ইসলাম (৪২) নামের এক বাকপ্রতিবন্ধী অটোভ্যান চালক নিহত হয়েছেন। শনিবার (১৪ মার্চ) বিকেল ৪টার দিকে নন্দীগ্রাম পৌরসভার বৈলগ্রাম এলাকায় হাটকড়ই-ওমরপুর আঞ্চলিক পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে।.

নিহত জাহিদুল ইসলাম নন্দীগ্রাম উপজেলার সিধইল পশ্চিমপাড়া গ্রামের মৃত মনসুর আলী মাস্টারের ছেলে। তিনি পেশায় একজন অটোভ্যান চালক ছিলেন এবং বাকপ্রতিবন্ধী ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।.

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে জাহিদুল ইসলাম তার ব্যবহৃত অটোভ্যান নিয়ে বৈলগ্রামে মো. আইয়ুব আলীর বাড়ির সামনে সড়কের উপর অবস্থান করছিলেন। এসময় হাটকড়ই বাজারের দিক থেকে আসা চাল বোঝাই একটি অজ্ঞাতনামা ট্রাক ভ্যানটির পেছনে জোরে ধাক্কা দেয়। এতে অটোভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই জাহিদুল ইসলামের মৃত্যু হয়।দুর্ঘটনার পর ট্রাকচালক ট্রাকটি নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যদের খবর দেন। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে এসে মরদেহ বাড়িতে নিয়ে যান।.

এ বিষয়ে নন্দীগ্রাম থানা পুলিশের এসআই মো. মোস্তাক হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানা গেছে।. .

Ajker Bogura / মোঃ মামুন আহমেদ

শোক সংবাদ বিভাগের জনপ্রিয় সংবাদ